weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের ভাই নিহত

প্রকাশ : ২৩-০২-২০২৫ ২২:৫১

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষ হয় বরের বাড়ির লোকজনের। এতে ঘটনাস্থলেই কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি সম্পর্কে বরের চাচাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিল। 

এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়েবাড়িতে উচ্চশব্দে গান-বাজনা করতে নিষেধ করায় একপর্যায়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হন।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মামলা দায়েরের পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী