weather ২৯.৬৯ o সে. আদ্রতা ৭৮% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত

প্রকাশ : ০৩-০৯-২০২৫ ২০:৪৪

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পেশাদার সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভার্জিনিয়ার বাসিন্দা ও কাউন্সেলর পদমর্যাদার ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য 'অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি' পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এটি জানানো হয়।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগে সিনেটের অনুমোদনের জন্য যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম।

ক্রিস্টেনসেনের পাশাপাশি হোয়াইট হাউস আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে। তিনিও 'অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি' মর্যাদা পাবেন এবং একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও দায়িত্ব পালন করবেন।

ফ্লোরিডার সার্জিও গরকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ফ্লোরিডারই স্টেফানি হ্যালেটকে বাহরাইনে, মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ডে এবং আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছে। সিনেটের অনুমোদন সাপেক্ষে এসব নিয়োগ কার্যকর হবে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন। 

সিনেটে পাস হলে রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ব্রেন্ট। হাস গতবছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠায়। 

মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ বাংলাদেশ সময় বুধবার (৩ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত