weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষ ও ম্যুরাল নির্মাণে ব্যয় : শেখ হাসিনা ও শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশ : ১০-০৪-২০২৫ ০৪:০১

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
মুজিববর্ষ পালন, শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৯ এপ্রিল) বিকালে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে মুজিববর্ষ পালন, শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ক্ষতি সাধনের অভিযোগে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

এছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই চার হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে সাত সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির দলনেতা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামকে ।

অনুসন্ধানকারী দলকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন, বিধি এবং বিভিন্ন সময়ে জারি করা সার্কুলার অনুযায়ী অভিযোগটির অনুসন্ধান কাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করার অনুরোধ করা হয়েছে।





পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী