weather ৩১.৫ o সে. আদ্রতা ৭০% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে পার্কে ককটেল হামলা, আহত ৫

প্রকাশ : ২৪-০৫-২০২৫ ২১:৫৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ জিয়া পার্কের ভেতরে পশ্চিম পাশের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী চৌরাস্তা–সংলগ্ন শহীদ জিয়া পার্কের ভেতরে পশ্চিম পাশের ফটক–সংলগ্ন স্থানে ককটেলটি নিক্ষেপ করা হয়। ককটেলটি একটি জর্দার ডিব্বায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। ফ্লাইওভারের মাওয়াগামী লেনের ওপর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা এটি নিক্ষেপ করেছেন বলে ধারণা করছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা–পুলিশ জানায়, ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পার্কের ভেতরে নার্সারির কর্মচারী জুয়েল (৪০) ও সোহানসহ (২৪) কয়েকজন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার রাতে বলেন, একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। একজন হাতে আঘাত পেয়েছেন। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহত জুয়েলের ভায়রা মো. শাকিল জানান, বৃক্ষমেলার ভেতরে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তার ভাই জুয়েল ব্যাপারী বাঁ হাত ও বাঁ পায়ে স্প্লিন্টারের আঘাতে আহত হন। পরে রাত আনুমানিক ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি শাকিল। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত জুয়েলের চিকিৎসা ঢামেকের জরুরি বিভাগে চলছে। জুয়েল ব্যাপারীর গ্রামের বাড়ি তেজগাঁওয়ের বুনিয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি থাকেন যাত্রাবাড়ীর তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত