weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবিনাদের দেড় কোটি টাকা দেয়নি বাফুফে

প্রকাশ : ১৮-০৮-২০২৫ ০২:৩৯

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
বাফুফের ঘোষিত দেড় কোটি টাকার প্রাইজমানি আজও পাননি সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। ফুটবলারদের হাতে এই অর্থ কবে দেওয়া হবে তারও কোনো খবর নেই।

বাংলাদেশের নারী ফুটবলকে দক্ষিণ এশিয়ার গণ্ডি থেকে একঝাঁক মেয়ে নিয়ে গেছেন এশিয়ার সর্বোচ্চ আসরে। মাত্র ১৫ বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বাংলাদেশ নারী দল এখন বিশ্বকাপ ও অলিম্পিক খেলার স্বপ্ন দেখে। সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে তারা।

সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু প্রায় এক বছর হতে চলল, বাফুফে তাদের ঘোষিত পুরস্কারের অর্থ বুঝিয়ে দেয়নি সাবিনা-আফঈদাদের।

অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিওএসহ অন্য যারা পুরস্কার ঘোষণা করেছিল; তারা অনেক আগেই অর্থ দিয়ে দিয়েছে। যাদের সবার আগে পুরস্কার বুঝিয়ে দেওয়ার কথা, সেই বাফুফেই ঘোষণা দিয়ে ঘুমিয়ে আছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী