weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ারসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ : ২০-০১-২০২৫ ০৩:২৭

সিনিয়র রিপোর্টার
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খায়রুল হাসান বাদী হয়ে ৩টি মামলা করেন। এদিন দুপুরে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

কবীর বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করা হয়। একই কার্যালয়ে আব্দুস শহীদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, কবীর বিন আনোয়ারের নামে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী তৌফিকা আহমেদের ৪ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। উভয়ের ১৫টি ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের পাওয়া গেছে। 

এছাড়া সাবেক মন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তিনি ১৮টি ব্যাংক হিসাবে ২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী