weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশ : ২৮-০৪-২০২৫ ২৩:১২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাভারে সড়ক বিভাজকের ওপরে বাস উঠে এক বাস চালকের সহকারীর এবং প্রাইভেট কারের ধাক্কায় দুই পথচারীর প্রাণ গেছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এবং রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ব্যাংকটাউন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান।

নিহতরা হলেন- হৃদয় চন্দ্র দাশ (২০), অর্চণা রানী (৩০) ও নাবিল পরিবহনের চালকের সহকারী আনোয়ারুল ইসলাম (২৬)।

ওসি সওগাতুল বলেন, নওগাঁ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপরে ওঠে যায়। এ সময় ঘটনাস্থলেই আনোয়ারুলের মৃত্যু হয়।

এ ছাড়া সাভারের ব্যাংক টাউন এলাকায় সড়ক পারাপারের সময় হৃদয় ও অর্চণাকে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী