weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৮২ জনকে ঠেলে দিল বিএসএফ

প্রকাশ : ২৯-০৫-২০২৫ ০২:২০

বিএসএফের ঠেলে দেওয়া কয়েকজন বাংলাদেশি, ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো
সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ৮২ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার (২৮ মে) ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সিলেটের জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঝিংগাবাড়ি এলাকা দিয়ে ছয়টি পরিবারের মোট ২০ জনকে পুশ-ইন করানো হয়। তাদের মধ্যে পুরুষ ছয়জন, মহিলা সাতজন এবং শিশু সাতজন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।

গোয়াইনঘাট সীমান্তের শ্রীপুর বিওপির এলাকা জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা দিয়ে পাঁচটি পরিবারের মোট ৩২ জনকে ঠেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, ১০ জন মহিলা, শিশু ১৫ জন। এর মধ্যে ১৯ জন কুড়িগ্রামের, যশোরের নয়জন এবং চারজন বাগেরহাটের।

এ ছাড়া সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছনবাড়ি থেকে পাঁচটি পরিবারের মোট ১৬ জনকে পুশ-ইন কারনো হয়েছে। তাদের মধ্যে পুরুষ পাঁচজন, মহিলা পাঁচজন এবং শিশু ছয়জন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

অপরদিকে, বুধবার সকাল ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফ আরো ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

তিনি বলেন, এর মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন মহিলা ও দুইজন শিশু রয়েছে। তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত