weather ২৫.৬ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৪ সালে ৫২৮ নারী ও মেয়েশিশু হত্যা: মহিলা পরিষদ

প্রকাশ : ০২-০১-২০২৫ ২২:৩৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালে দেশের সংবাদপত্রে নারী ও মেয়েশিশু নির্যাতনের দুই হাজার ৫২৫টি খবর প্রকাশিত হয়েছে। এ সময় ৪৫১ জন নারী ও ৭৭টি মেয়েশিশু নিহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে। ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর সংকলন করে তারা এ তথ্য পেয়েছে।

বিবৃতিতে মহিলা পরিষদ জানিয়েছে, নারী ও মেয়েশিশু নির্যাতনের ঘটনায় সবচেয়ে বেশি হত্যা ও ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে ৩৬৭ মেয়েশিশুসহ ৫১৬ জন ধর্ষণের শিকার হয়েছে।

 এর মধ্যে ১৪২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। ২৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ছয়জন। এ ছাড়া ৯৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদ আরো জানায়, গত বছর যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৮১ জন। এর মধ্যে ১৩৫ জন মেয়েশিশু। উত্ত্যক্তের শিকার হয়েছে ৪৫ জন। রহস্যজনক মৃত্যু হয়েছে ৫৭ জন মেয়েশিশুসহ ২৩৬ জনের। আত্মহত্যা করেছে ৭৬ জন মেয়েশিশুসহ ২১৪ জন ।

অ্যাসিডদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে মহিলা পরিষদের বিবৃতিতে জানানো হয়েছে। এ ছাড়া এক মেয়েশিশুসহ অ্যাসিডদগ্ধ হয়েছে ১৭ জন। আর অগ্নিদগ্ধ হয়েছে ২৫ জন। 

পাচারের শিকার হয়েছে ১৩টি মেয়েশিশুসহ ২০ জন। ৫৭ জন মেয়েশিশুসহ ৬৮ জন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া অন্যান্য নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত