weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে : সালাহউদ্দিন

প্রকাশ :

সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে : সালাহউদ্দিন

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। শেখ হাসিনাসহ দায়ীদের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার কথা কেউ বলছে না। সংগঠনের বিচার নিশ্চিতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। 

আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জনগণই নির্ধারণ করবে। অনেক কিছু সংস্কার প্রস্তাবে আসেনি। আবার অনেক কিছু এসেছে, যা অবাস্তব। সংবিধান 
সংস্কার প্রস্তাবে একই প্যারায় মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান আনা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধ আর সেটি কি এক?

এ সময় নির্বাচন বিলম্বিত করলে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে এর কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘৬ মাস পরে কী সংস্কার হলো বা হলো না তাও জানতে হবে।’

ছাত্রদের দল গঠনকে ইঙ্গিত করে সাবেক এই নেতা বলেন, ‘রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে।’


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ