weather ২৯.৮৭ o সে. আদ্রতা ৭৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

প্রকাশ :

মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোতে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, প্রতিবছর ১ জুলাই অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার সময় হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো তাদের ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়।

এদিন ব্যাংকের কোনো শাখায় নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, এটিএম লেনদেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ কোনো গ্রাহক সেবা চালু থাকে না। কেবল প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রমের জন্য প্রধান কার্যালয় ও কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়। 

এদিকে ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারও বন্ধ থাকবে। কারণ শেয়ারবাজারের লেনদেনের প্রায় পুরোটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারও কার্যক্রম চালাতে পারে না।

জানা গেছে, প্রতিবছর ৩১ ডিসেম্বরও ব্যাংকগুলো তাদের বার্ষিক হিসাব সম্পন্ন করার জন্য একইভাবে ব্যাংক হলিডে পালন করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের