weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুরকে কুপিয়ে জখম

প্রকাশ :

জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুরকে কুপিয়ে জখম

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর বিজয়নগর রোডে তাকে কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

জাগপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সোমবার রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে।

জাকির হোসেন বলেন, দ্রুত তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা গভীর চক্রান্তের অংশ। আগামী নির্বাচন বানচাল করতেই এমন ঘটনা ঘটছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব।

রাতে ইসলামী ব্যাংক হাসপাতালে লুৎফুর রহমানকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার। লুৎফুর রহমানের দল বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু