weather ২৭.২ o সে. আদ্রতা ৭৯% , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে

প্রকাশ :

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। 

স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমায় এই দাম কমানো হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৬ টাকা কমিয়ে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়।

পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ১০০ টাকা কমিয়ে দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে চার হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দামও ১৭৫ টাকা কমিয়ে চার হাজার ১৪১ টাকা করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৪ টাকা কমিয়ে তিন হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৮৩ টাকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, অক্টোবরে চুক্তি এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, অক্টোবরে চুক্তি প্রতারণার মামলা: অভিনেত্রী তিশার জামিনের মেয়াদ বাড়লো প্রতারণার মামলা: অভিনেত্রী তিশার জামিনের মেয়াদ বাড়লো বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করল কাতার বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করল কাতার রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির