weather ২৬.৪৪ o সে. আদ্রতা ৯২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কনসার্টে অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়েন জেনিফার লোপেজ

প্রকাশ : ৩০-০৭-২০২৫ ০০:২৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
লাইভ কনসার্টে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছিলেন হলিউড পপ তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা।

এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ খুলে যায় তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ।

শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার।

উপস্থিত দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলেন, আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না। এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।

এরপর গান পরিবেশনের মাঝে জেনিফার বলেন, সত্যি বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।

ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে। ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের ঠিক পরদিনেই ঘটে এমন কাণ্ড।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত