weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ১০-০৩-২০২৫ ২২:৪৭

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার (১০মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি। তিনি বলেন, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ  

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী