প্রকাশ : ২১-১০-২০২৬ ১০:০১
বিজয়া দশমীতে আজ শেষ হবে শারদীয় দুর্গোৎসব
অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের পূজা-অর্চনা ও আনন্দ উৎসব শেষে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। আজ বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা।সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য আয়োজন শেষে বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব। গত শুক্রবার দেবীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব।
.... আরও পড়ুন >>শারদীয় দুর্গাপূজা শুরু, ষষ্ঠী আজ
আজ দেবীর বোধন, কাল শুরু দুর্গোৎসব
রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
আজ পবিত্র শবে মেরাজ
দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, ইসলামে কী আছে
চলতি বছরের হজ ফ্লাইট ১৮ এপ্রিল শুরু
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com