weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো কাছাকাছি অগস্ত্য-সুহানা

প্রকাশ : ১৬-১০-২০২৫ ২২:২৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের ঝলমলে দীপাবলি পার্টিতে এবার যেন ছড়িয়ে পড়ল এক অন্য রোমাঞ্চ। মণীশ মালহোত্রর বাড়ির আলো-আড়ম্বরের মধ্যেই নজর কেড়ে নিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখকন্যা সুহানা খান। 

একসঙ্গে হাসি, ফিসফিসে আলাপ আর ‘কজরা রে’-র তালে মেতে ওঠা এই তারকা-সন্তানদের দেখে চমকে উঠেছে নেটপাড়া। তাহলে কি ফের প্রেমে মজেছেন তারা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রতিবার দীপাবলির অনুষ্ঠানে অগস্ত্যকে দেখা যায় হয় মা শ্বেতা বচ্চনের সঙ্গে। অথবা তিনি হাজির হন দিদা জয়া বচ্চনের সঙ্গে। এবার সেই রীতিতে পড়ল ছেদ। অন্যদিকে আরিয়ান খানের প্রথম সিরিজ় মুক্তি পাওয়ার পর থেকে মা গৌরী খান খানিক আড়ালে। মণীশের বাড়ির পার্টিতেও একাই গেলেন সুহানা। সেই পার্টিতেই অগস্ত্য ও সুহানাকে দেখা গিয়েছে কখনো ফিসফিস করে কথা বলতে, আবার কখনো নাচতে।

অতীতে অনেকবার শোনা গেছে, অগস্ত্য তার বাড়ির তিন নারী, অর্থাৎ মা, দিদা ও দিদি নব্যাকে বেশ ভয় পান। কখনো প্রেমের সম্পর্কে জড়ালেও এই তিন নারীই আগে সবটা দেখেশুনে নেবেন বলে জানিয়েছিলেন। এ দিনের পার্টিতে অবশ্য অগস্ত্য ও সুহানার সঙ্গে পা মেলাতে দেখা যায় শ্বেতাকেও।

এর আগে একাধিকবার প্রেমের গুঞ্জন শোনা গেছে অগস্ত্য ও সুহানাকে ঘিরে। যদিও কখনো কেউ প্রকাশ্যে কিছু স্বীকার করেননি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী