weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইনেসের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন ব্র্যাড পিট

প্রকাশ : ১১-১০-২০২৫ ২১:৫৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। এরপর থেকে নতুন জীবনে পা দিয়েছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তিন বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন ইনেস দে র‍্যামনের সঙ্গে। এবার জানা গেল, দুজন একসঙ্গে থাকতে শুরু করেছেন।

মার্কিন ম্যাগাজিন পিপল-এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পিট ও ইনেস এখন পুরোপুরি একসঙ্গে বসবাস করছেন। সম্প্রতি তারা নতুন একটি বাড়িতেও উঠেছেন।

একটি সূত্র জানিয়েছে, ‘ব্র্যাড এখন সব ভ্রমণ পরিকল্পনায় ইনেসকে রাখেন। যখন তারা বাড়িতে থাকেন, সময়টা একসঙ্গেই কাটান। নিজেদের নতুন ঘরটাকে তারা ঠিক নিজের মতো করে সাজাচ্ছেন।’

২০২২ সালে এই জুটির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। তবে ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তারা প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন। চলতি বছর ৬১ বছর বয়সী ব্র্যাড পিটের ফর্মুলা ওয়ান-প্রেরণায় নির্মিত সিনেমার প্রচারণাতেও ছিলেন ৩২ বছর বয়সী ইনেস।

আরেকটি সূত্র পিপল কে জানিয়েছে, তারা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখী। তাদের সম্পর্কটিও বেশ শক্তিশালী এখন। ব্র্যাড যে সত্যিকার অর্থে ভালোবাসায় ভরপুর ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, তাতে সন্দেহ নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী