weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে, লন্ডনে দেখে এসেছেন নায়িকা রোজিনা

প্রকাশ : ১২-১০-২০২৫ ২০:৫৪

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। গত মাসের শেষ দিকে তার ছেলে মিরাজুল মিরাজ মইন জয় সংবাদটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। কাঞ্চন এখন লন্ডনে চিকিৎসাধীন। এরইমধ্যে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। 

সেই প্রেক্ষিতে শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে জয় বলেন, বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা নিয়মিতভাবে চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন। 

তবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর বিভ্রান্তিকর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে জয় বলেন, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় মিথ্যা খবর ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমার বাবার ভক্তরা কষ্ট পাচ্ছেন। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর আগে থেকেই জানতেন নায়িকা রোজিনা। জুলাই মাসে প্রথম তিনি জানতে পারেন কাঞ্চনের ব্রেন টিউমার হওয়ার খবর।

রোজিনা সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।

সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের সঙ্গে লন্ডনে দেখা করেছেন জানিয়ে বলেন, সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে।

তিনি বলেন, অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।

সহ-অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রোজিনা বলেন, কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ— শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি, যাকে চিকিৎসকরা ‘টার্গেট থেরাপি’ বলছেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম বলেন, গত ২৬ এপ্রিল থেকে আব্বু আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ডা. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন।

তিনি আরো বলেন, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। সোম থেকে শুক্রবার, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ বিশ্রামে থাকবেন।

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত