weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কী কী সংস্কার করেছে সে, বাঁধনকে উদ্দেশ্য করে তসলিমার প্রশ্ন

প্রকাশ : ১১-০২-২০২৫ ০১:৩৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দেশের যে কোনো আলোচিত বিষয় নিয়ে মন্তব্য করতে ছাড়েন না নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকতে দেখা যায় তাকে। 

এবার বাংলাদেশের ‘সংস্কার’ প্রসঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তসলিমা। জুলাই-আগস্ট মাসে উত্তাল বাংলাদেশে হাসিনা সরকারবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাঁধন। 

রাস্তায় নেমে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন এ অভিনেত্রী। সে সময়ের একটি ভিডিওতে মাইকে চিৎকার করে তাকে বলতে শোনা গেছে, ‘এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই...।’

বর্তমানে দেশের চলমান অস্থিরতায় বাঁধনেরে ওই ভিডিও ক্লিপ শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বললো, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’ আর সেই পোস্টে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেন অনেকেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী