weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গ্যাস লাইনে বিস্ফোরণ : চার মাসের শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রকাশ : ০৪-০৮-২০২৫ ০২:৩৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুর টঙ্গী মিরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) সকালের দিকে তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যা প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন। দগ্ধরা হলেন- মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী হাফিজা আক্তার (২০)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জার ডা. শাওন বিন রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী থেকে শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

আহত রিপনের ভাই রাসেল বলেন, আমার ভাবি হাফিজা সকালের দিকে রান্না করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্নে নিয়ে আসি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী