weather ২৫.৪২ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলের অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি

প্রকাশ : ১১-০১-২০২৫ ০১:০১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল খুব কাছ থেকে দেখেছেন ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেসে দাবানল ছড়িয়ে পড়ার সময় সেখানেই অবস্থান করছিলেন অভিনেত্রী নোরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও আপলোড করেন নোরা। এক মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে তিনি বলেন, আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমনটি আগে কখনো দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে।

নোরা আরো বলেন, পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। এরপর ভারতে ফেরার বিমান ধরব।

প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসে টানা তিন দিন ধরে জ্বলছে ভয়াবহ দাবানল। এ দাবানলের কবলে পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য দেশ বিদেশের তারকারা। বাতিল হয়েছে হলিউডের কয়েকটি বড় বড় আয়োজন।  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত