weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা পর নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ২৬-০২-২০২৫ ২১:৪৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে নয়টি ইউনিট। বাকি পাঁচটি ইউনিট অপেক্ষায় ছিল। তবে তাদের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি জানিয়ে তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

এর আগে বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ এলে ভবনটি থেকে দুজন পুরুষকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী