weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

প্রকাশ : ১১-০২-২০২৫ ২২:৫৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
মাঘ শেষ হতে চলল। শীত প্রায় চলেই গিয়েছিল। তবে শেষদিকে এসে শীত কিছুটা জানান দিচ্ছে। গত কিছুদিন শীতের প্রভাব বেড়েছে রাজধানীসহ সারাদেশে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরো জানায়, আগামী পাঁচ দিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী