weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ দেশে অভিনেত্রী শাবানা

প্রকাশ : ০৮-০৯-২০২৫ ০২:৫৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অভিনয় ছেড়েছেন, ছেড়েছেন দেশও। হঠাৎ পাঁচ বছর পর দেশে এলেন। বেশ কয়েকদিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা।

এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সেসময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন। কিন্তু সে সময় তারা বিফল মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।

সম্প্রতি আবার দেশে ফিরেছেন শাবানা। উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানারা না থাকলে এই বাড়ি খালিই থাকে।

২০২০ সালের আগে শাবানা এসেছিলেন ২০১৭ সালে। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রায়ই দেশে আসা হয় শাবানার।

শাবানার অভিনয়ের শুরুটা সেই ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ ছবিতে। এহতেশাম পরিচালিত সেই ছবিতে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর পাঁচেক পর নায়িকা হিসেবে তার অভিষেক হয় ‘চকোরী’ ছবিতে, যেটিতে তার নায়ক ছিলেন নাদিম।

দেশান্তরি হওয়ার হিসাবে ২৫ বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২৫ বছর ধরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত গত ৫ বছরে আসা হয়নি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী