weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন ড. পরিতোষ মণ্ডল

প্রকাশ : ২৬-০৪-২০২৫ ২১:০৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এ বছর শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন ড. পরিতোষ মণ্ডল। আগামী ২৯ এপ্রিল বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে ড. পরিতোষ মণ্ডলের হাতে।

ড. পরিতোষ মণ্ডল একাধারে শিল্পী, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং স্বরলিপিকার।

শিল্পী বিপাশা গুহঠাকুরতা নজরুল-সঙ্গীতের একজন বিদগ্ধ শিল্পী ও সংগঠক ছিলেন। তার হাতে গড়া সংগঠন প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) সারা বিশ্বের বাঙালি কমিউনিটিতে সুপরিচিত।

প্রনসের পক্ষ থেকে ২০২৪ থেকে শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রবর্তন করা হয়েছে। শিল্পীর প্রতি সম্মান জানিয়ে এবং তার স্মৃতিকে অমলিন রাখার উদ্দেশ্যে এই পুরস্কার প্রবর্তন করা হয়। 

ওই বছর প্রথমবার পুরস্কারটি পেয়েছিলেন শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। তিনিও একজন গুণী। নজরুল সঙ্গীতের পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতে নিয়মিত সাধনা চালিয়ে যাচ্ছেন সোনিয়া। তিনি বেঙ্গল পরম্পরার পণ্ডিত উল্লাস কসলকরের একজন প্রিয় শিষ্য।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী