weather ২৬.৩১ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুর পর দগ্ধ মা-বাবাও মারা গেলেন

প্রকাশ : ০৮-০৮-২০২৫ ০২:২২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গী মিরার বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে ঘটনার দিন গত ৩ আগস্ট তাদের চার মাস বয়সী পুত্রসন্তান মারা যায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১১টায় হাফিজা খাতুন (২০) ও তার স্বামী রিপন মিয়া (২৩) সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাদের মধ্যে হাফিজার শরীরের ৭৬ শতাংশ ও রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট এই ঘটনা ঘটে। তাদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তাদের চার মাস বয়সী একমাত্র সন্তান রায়হান মারা যায়।

মৃত রিপনের মামা ফেরদৌস আহমেদ জানিয়েছেন, গত শনিবার দিবাগত ভোররাতে (৩ আগস্ট) বৈদ্যুতিক সুইস দিতেই আগুন লেগে যায়। এতে তারা স্বামী স্ত্রী সন্তান তিনজনই পুড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো বলেন, ঘটনার দুদিন আগে শুক্রবার সিলিন্ডার কিনে এনে লাগানো হয়েছিল।

শনিবার রাতেই কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে পুরো ঘর গ্যাসে আচ্ছন্ন হয়েছিল। ভোরের দিকে তাদের বাচ্চার কান্নাকাটিতে উঠে কোনো কিছু না বুঝেই দ্রুত সুইচ দিতেই এ ঘটনা ঘটে ।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঘোষপাড়া গ্রামে রিপনের বাড়ি। পাশের গ্রামে পূর্ব পারুলীতলা তার স্ত্রী হাফিজা খাতুনের বাড়ি। দেড় বছর আগে তাদের বিয়ে হয়।

রিপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে চাকরি করতেন। হাফিজা ছিলেন গৃহিণী। তাদের একমাত্র সন্তান ছিল রায়হান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত